আমারে আসিবার কথা কইয়া
গীতিকার: রাধা রমন
202 বার পঠিত
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।
রাধেগো…
আমার কথা নাই তোর
প্রেম করছো আয়ানের সনে
শুয়া আছো নিজ পতি লইয়া।
আমি আর কত কাল থাকবো রাধেগো
দুয়ারে দাঁড়াইয়া।
রাধেগো…
দেখার যদি ইচ্ছা থাকে
আইসো রাই যমুনার ঘাটে
কাইল সকালে কলসি কাঙ্খে লইয়া।
আমি জলের ছায়ায় রূপ হেরিবো গো
কদম ডালে বইয়া।
রাধেগো…
নারী জাতির কঠিন রীতি
বোঝেনা পুরুষের মতি
সদাই থাকে নিজেরে লয়া।
তুমি করছো নারী রুপের বড়াই গো
রাধারমণে যায় কইয়া।
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।
রাধেগো…
আমার কথা নাই তোর
প্রেম করছো আয়ানের সনে
শুয়া আছো নিজ পতি লইয়া।
আমি আর কত কাল থাকবো রাধেগো
দুয়ারে দাঁড়াইয়া।
রাধেগো…
দেখার যদি ইচ্ছা থাকে
আইসো রাই যমুনার ঘাটে
কাইল সকালে কলসি কাঙ্খে লইয়া।
আমি জলের ছায়ায় রূপ হেরিবো গো
কদম ডালে বইয়া।
রাধেগো…
নারী জাতির কঠিন রীতি
বোঝেনা পুরুষের মতি
সদাই থাকে নিজেরে লয়া।
তুমি করছো নারী রুপের বড়াই গো
রাধারমণে যায় কইয়া।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
399
2. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
364
3. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
364
4. আমার ভালবাসা সত্যি হইলে
363
5. যবে মারলা প্রেমের বান
360
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
351
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
348
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
347
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
334
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
260