তরে গলার মাদুলি বানাইমু
গীতিকার: পাগল হাসান
396 বার পঠিত
তরে গলার মাদুলি বানাইমু
তরে কত ভালোবাসি
দেশবাসীরে জানাইমু গো ।।
গলার হার বানাইয়া দিমু
দিমু হাতের বালা।।
কইন্যা লো সোহাগী কইন্যা
দিসনা প্রেমে জ্বালা।।
রাই বিহনে চিকন কালা
মনরে কেমনে মানাইমু।।
কাইঞ্চা সোনার দেহ মলিন
করমু তর লাগিয়া
তর হইয়া থাকমু গো নিজের
সর্বস্ব ত্যাগিয়া।।
দ্বারো বইয়া রাইত জাগিয়া
পিরীতের গান হুনাইমু ।
একলা কইরা যাইসনা দূরে
করিসনা তুই ছল।।
সর্বশেষ পাগল হাসানের
তুই মাত্র সম্বল ।।
তুই চাইলে আগ্রার তাজমহল
সুনামগঞ্জ আনাইমু ।
তরে কত ভালোবাসি
দেশবাসীরে জানাইমু গো ।।
গলার হার বানাইয়া দিমু
দিমু হাতের বালা।।
কইন্যা লো সোহাগী কইন্যা
দিসনা প্রেমে জ্বালা।।
রাই বিহনে চিকন কালা
মনরে কেমনে মানাইমু।।
কাইঞ্চা সোনার দেহ মলিন
করমু তর লাগিয়া
তর হইয়া থাকমু গো নিজের
সর্বস্ব ত্যাগিয়া।।
দ্বারো বইয়া রাইত জাগিয়া
পিরীতের গান হুনাইমু ।
একলা কইরা যাইসনা দূরে
করিসনা তুই ছল।।
সর্বশেষ পাগল হাসানের
তুই মাত্র সম্বল ।।
তুই চাইলে আগ্রার তাজমহল
সুনামগঞ্জ আনাইমু ।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
396
2. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
363
3. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
362
4. আমার ভালবাসা সত্যি হইলে
360
5. যবে মারলা প্রেমের বান
356
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
349
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
346
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
344
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
331
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
259