রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
গীতিকার: ক্বারী আমীর উদ্দিন আহমেদ
121 বার পঠিত
রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
শুনেছি নামের ধ্বনি বিশ্ব ব্যাপিয়া রহ
আমার এ ভাঙ্গা কুটিরে এসো করে অনুগ্রহ।
অরণ্যে রহি তপস্বী নহি
ত্রিতাপ জ্বালা আমি কেমনে সহি
করিয়া প্রতিশ্রুতি ভুলেছি পবিত্র নীতি
স্নেহশীল জগৎপতি দরশন দেহ।
পূন্য বিহনে করিয়া বর্জন
লাভ কি হবে হে পতিত পাবন
তুমি পাতকী তারণ কেন দিবে প্রদাহ ॥
ভাবাবেশ প্রাণে চাহি পথপানে
রূপ হেরিলে মন মজিত চরণে
আমার যাহা ব্যবহৃত করিয়া সংশোধিত
সচ্ছল তুমি নাথ আমারে লহ।
সত্য সচিব আমার ও সবার
পরশ জ্যোতিতে দাও টুটায়ে আঁধার
আমি যে আছি তোমার এই কথা একবার কহ ।
প্রদর্শক যত বলে অবিরত
আমলে খুঁজেছি চলে ইচ্ছামত
কিসে প্রদীপ্তি নামে কি প্রেমে তৃপ্তি
বলিয়া এমতি ঘুচাও সন্দেহ।
হে চির সুন্দর হে চির স্বাধীন
বন্ধু বলিয়া তোমায় জানে আমীর উদ্দিন
আমারে জানিয়া অধীন দিওনা বিরহ ॥
আমার এ ভাঙ্গা কুটিরে এসো করে অনুগ্রহ।
শুনেছি নামের ধ্বনি বিশ্ব ব্যাপিয়া রহ
আমার এ ভাঙ্গা কুটিরে এসো করে অনুগ্রহ।
অরণ্যে রহি তপস্বী নহি
ত্রিতাপ জ্বালা আমি কেমনে সহি
করিয়া প্রতিশ্রুতি ভুলেছি পবিত্র নীতি
স্নেহশীল জগৎপতি দরশন দেহ।
পূন্য বিহনে করিয়া বর্জন
লাভ কি হবে হে পতিত পাবন
তুমি পাতকী তারণ কেন দিবে প্রদাহ ॥
ভাবাবেশ প্রাণে চাহি পথপানে
রূপ হেরিলে মন মজিত চরণে
আমার যাহা ব্যবহৃত করিয়া সংশোধিত
সচ্ছল তুমি নাথ আমারে লহ।
সত্য সচিব আমার ও সবার
পরশ জ্যোতিতে দাও টুটায়ে আঁধার
আমি যে আছি তোমার এই কথা একবার কহ ।
প্রদর্শক যত বলে অবিরত
আমলে খুঁজেছি চলে ইচ্ছামত
কিসে প্রদীপ্তি নামে কি প্রেমে তৃপ্তি
বলিয়া এমতি ঘুচাও সন্দেহ।
হে চির সুন্দর হে চির স্বাধীন
বন্ধু বলিয়া তোমায় জানে আমীর উদ্দিন
আমারে জানিয়া অধীন দিওনা বিরহ ॥
আমার এ ভাঙ্গা কুটিরে এসো করে অনুগ্রহ।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
143
2. আমার ভালবাসা সত্যি হইলে
128
3. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
127
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
122
5. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
122
6. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
121
7. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
116
8. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
113
9. বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা
107
10. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
106