তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
গীতিকার: বাউল শাহ্ আব্দুল করিম
357 বার পঠিত
তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
তুমি আমায় করবায় না কি মিছা কলংকিনি বন্ধুরে
বন্ধু কি হবে না জানি।।
যেদিন হইতে তোমার প্রেমেরে বন্ধু সপিলাম পরানি
সেইদিন হইতে বারন হয়না দুই নয়নের পানি বন্ধুরে
বন্ধু কি হবে না জানি।।
আমি তোমার প্রেমে পাগল রে বন্ধু কান্দি দিন রজনি
কোন পরানে ভিন্ন বাসো কহ কহ শুনি বন্ধুরে
বন্ধু কি হবে না জানি।।
বাউল আব্দুল করিম বলেরে আমার যাবে পেরেশানি
অন্তিমকালে পাই যদি তোর রাঙা চরনখানি বন্ধুরে

ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
389
2. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
357
3. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
357
4. আমার ভালবাসা সত্যি হইলে
355
5. যবে মারলা প্রেমের বান
353
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
343
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
342
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
341
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
326
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
257