আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে
গীতিকার: রাধা রমন
223 বার পঠিত
ওরে আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে
আমি রাই অপেক্ষায় বসে আছি নিয়ে হাতে
মোহন বাঁশি রাই এলো না।।
সুবলেরে
বল বল সুবল সখা, কত দিনে হবে দেখা,
রাধার কথা বল রে গোপনে
আমি রাই আসিলে জিজ্ঞাসিবো না আসিলে সময় মত।
সুবলরে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবিয়া মনে
মান কইরাছে বিনা অপরাধে আমি রাই সুখেতে প্ৰাণ ত্যজিব
পারলাম না রাইর মান ভাঙ্গাতে।।
সুবলরে মনের দুঃখ মনে রইল সকল দুঃখ বরণ বর
সকল দুঃখ রইল রে অন্তরে।
রাধারমণে কয় ওরে সুবল কাজ নাই আমার এ পিরিতের।।

ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
399
2. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
364
3. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
364
4. আমার ভালবাসা সত্যি হইলে
363
5. যবে মারলা প্রেমের বান
360
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
351
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
348
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
347
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
334
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
260