ও ফুলমালা
গীতিকার: পাগল হাসান
86 বার পঠিত
আমি যদি না আসিতাম ভবে
পিরিতি হইতো না তবে।
আর না ভাবলে খুলতো না ভবের তালা
ও ফুলমালা-
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
ফুলমালা গো…
আমি তো মাটির পিঞ্জিরায়
আমার ভেতর থাকি
সদায় করিস আসা-যাওয়া
ঘুমের ঘরে ফাঁকি।
সিংহাসনে বসাইয়াছি
আসল ঘর উজালা।
ও ফুলমালা………
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
ফুলমালা গো….
তোর সঙ্গে সং ধইরা নিশি
ঘটাইলাম প্রভাত
রটাইলাম দুইজনের প্রেমে
মিলন সাক্ষাত।
সইতে নারি প্রেমের আঘাত
মরণ আমার ভালা।
ও ফুলমালা………
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
ফুলমালা গো…..
কোনদিন জানি ছাইড়া যাইবো
কাইঞ্চা সোনার দেহ
পাগল হাসান নামে ধরাই
রইবে না আর কেহ।
কিসের ভাগ বন্টন কূল হক
কার লগে কার বালা।
ও ফুলমালা………
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
পিরিতি হইতো না তবে।
আর না ভাবলে খুলতো না ভবের তালা
ও ফুলমালা-
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
ফুলমালা গো…
আমি তো মাটির পিঞ্জিরায়
আমার ভেতর থাকি
সদায় করিস আসা-যাওয়া
ঘুমের ঘরে ফাঁকি।
সিংহাসনে বসাইয়াছি
আসল ঘর উজালা।
ও ফুলমালা………
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
ফুলমালা গো….
তোর সঙ্গে সং ধইরা নিশি
ঘটাইলাম প্রভাত
রটাইলাম দুইজনের প্রেমে
মিলন সাক্ষাত।
সইতে নারি প্রেমের আঘাত
মরণ আমার ভালা।
ও ফুলমালা………
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
ফুলমালা গো…..
কোনদিন জানি ছাইড়া যাইবো
কাইঞ্চা সোনার দেহ
পাগল হাসান নামে ধরাই
রইবে না আর কেহ।
কিসের ভাগ বন্টন কূল হক
কার লগে কার বালা।
ও ফুলমালা………
তোর পিরিতে সইলাম কত জ্বালা।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
142
2. আমার ভালবাসা সত্যি হইলে
126
3. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
126
4. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
122
5. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
121
6. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
120
7. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
116
8. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
113
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
105
10. বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা
103