ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া
গীতিকার: পাগল হাসান
177 বার পঠিত
জীবন খাতায়
প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া।
জড়াইয়া মায়ারও ডুরে,
পিরিতে বান্ধিয়া মোরে,
খেলাইও না হৃদয়টা রে লইয়া।
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
মিছা সুখে না হাসাইও
দুঃখ দিয়া বুক ভাসাইও,
যাইওনা গো মনভোলা'রে থইয়া।
তোর বেহায়ারে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
কতো ধনী গুণী মানী,
করতে পারো পাগলিনী,
মরছি তুমার প্রেমের পাগল হইয়া।
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া।
ছাড়িয়া যাইওনাগো বন্ধু মায়া লাগাইয়া,
প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া।
জড়াইয়া মায়ারও ডুরে,
পিরিতে বান্ধিয়া মোরে,
খেলাইও না হৃদয়টা রে লইয়া।
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
মিছা সুখে না হাসাইও
দুঃখ দিয়া বুক ভাসাইও,
যাইওনা গো মনভোলা'রে থইয়া।
তোর বেহায়ারে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু মায়া লাগাইয়া,
কতো ধনী গুণী মানী,
করতে পারো পাগলিনী,
মরছি তুমার প্রেমের পাগল হইয়া।
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া।
ছাড়িয়া যাইওনাগো বন্ধু মায়া লাগাইয়া,
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
399
2. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
365
3. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
364
4. আমার ভালবাসা সত্যি হইলে
363
5. যবে মারলা প্রেমের বান
360
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
351
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
348
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
347
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
334
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
260