```

আমি আপন জানি ডাক দিব আর কারেরে

গীতিকার: শিতালং শাহ
25 বার পঠিত

আমি আপন জানি ডাক দিব আর কারেরে
ওহে প্রভু অকিলেরও নাথ বিরহেতে না ছাড়িও মোরে ।।

মিনতি করি তোমারে, ছাড়িয়া না যাইও মোরে -
দুষ্ট পাপী অনিষ্ট জানিয়া ।
আমাকে ছাড়িলে তুমি, ক্ষ্যাপার”পী হব আমি -
দ্বারে দ্বারে ফিরিব ভ্রমিয়ারে ।।

লইয়া সন্যাসীর বেশ, আউলাইয়া মাথারি কেশ -
যুগী রূপে করিব ধ্যান ।
কর্ণেতে কন্ডলী দিয়া, বৃক্ষচারীর বেশ ধরিয়া -
দেশে দেশে করিব ভ্রমনওরে ।।

আহারে প্রাণনাথ শ্যাম, লইয়া তোমারি নাম -
প্রেম ভীক্ষা মাঙ্গিয়া বেড়াই ।
যাব আমি ঘরে ঘরে, প্রেম ভীক্ষা দাও আমারে -
তুষ্ট কর স্বরূপও গোষাইওরে ।।

যার প্রেমে যে মজিয়াছে, দূরে থাকলেও পায় কাছে -
দর্শণে থাকে আনন্দিত ।
দয়ার সাগর তুমি, পাপী অপরাধী আমি -
ছাড়িয়া যাওয়া না হবে উচিৎও রে ।।

তোমার প্রেম হইল যার, সাফল্য জনম তার -
মরা কাষ্টে না চেতন ।
অছম্বিত গাছের পাতা, মরা থাইকা হইল জিতা -
অকালে তার না হইল মরণ ।।

বারে বারে কি বলিব, আর কত নিবেদিব -
কওচাই বন্ধু কে আছে আমার ।
যদি দয়া কর এস, মম হৃদয়েতে বস -
যাবে দূঃখ আনন্দ অপারওরে ।।

শীতালং ফকিরে কয়, অন্তরে অনলও হয় -
বিরহেতে আকুলিত প্রাণ ।
ক্ষমা কর অপরাধ, মিঠাও আমার মনের স্বাধ -
প্রেমভাবে দিয়া দরশনওরে ।।
ভিডিও দেখুন

শেয়ার করুন: