তোমারে সকলে বলে মাবুদ আল্লাহ সাই
গীতিকার: মাওলানা ইয়াসিন শাহ
45 বার পঠিত
তোমারে সকলে বলে মাবুদ আল্লাহ সাই
বন্ধু কালিয়ার কানাই
আমায় কি তোর একটু দয়া নাই?
তুমিতো দয়াল বন্ধু
পার কইরা নেও দুঃখের সিন্ধু
খেওয়ার কুলে যেজন ঠেকে
তুমি পার করিয়া নেও তাহাকে
তোমার নিজগুণে দয়াল বন্ধু সাই।
কুরানে কিতাবে শুনি
তুমি মওলা রাব্বেকুল গনি
লা তাক নাতু দিয়েছো শুনাই
গাফুরুর রাহিম তুমি
নিশ্চয় জানিয়াছি আমি
মনের আশা নিলায় বা ফুরাই।
আশার আশায় জনম গেল
দুঃখের নিশি না ফুরাইল
অন্ধকারে জিবনও কাটাই
তোমার যদি রইত দয়া
উজ্জ্বল হইত আমার মাটির কায়া
আমার দুঃখের নিশি যাইতো পুশাই
আশাতো কইরাছি আমি
একদিন ফুরাইবায় তুমি
না ফুরাইলে বলমু বাটে নাই
ধরছি পদে ধরি রইমু
আমি ধরা থাকি মরি যাইমু
তোমার মনে চাইলে না ফুরাইও নাই
যারে দি যার থাকে আশা
তারে করা যায় না নৈরাশা
কুনারে কিতাবে ছাবিত নাই
মওলানা ইয়াছিনে বলে
হাশরের বিচারের কালে
আমি বলমু দুঃখ রাসুলুল্লাহর টাই
বন্ধু কালিয়ার কানাই
আমায় কি তোর একটু দয়া নাই?
তুমিতো দয়াল বন্ধু
পার কইরা নেও দুঃখের সিন্ধু
খেওয়ার কুলে যেজন ঠেকে
তুমি পার করিয়া নেও তাহাকে
তোমার নিজগুণে দয়াল বন্ধু সাই।
কুরানে কিতাবে শুনি
তুমি মওলা রাব্বেকুল গনি
লা তাক নাতু দিয়েছো শুনাই
গাফুরুর রাহিম তুমি
নিশ্চয় জানিয়াছি আমি
মনের আশা নিলায় বা ফুরাই।
আশার আশায় জনম গেল
দুঃখের নিশি না ফুরাইল
অন্ধকারে জিবনও কাটাই
তোমার যদি রইত দয়া
উজ্জ্বল হইত আমার মাটির কায়া
আমার দুঃখের নিশি যাইতো পুশাই
আশাতো কইরাছি আমি
একদিন ফুরাইবায় তুমি
না ফুরাইলে বলমু বাটে নাই
ধরছি পদে ধরি রইমু
আমি ধরা থাকি মরি যাইমু
তোমার মনে চাইলে না ফুরাইও নাই
যারে দি যার থাকে আশা
তারে করা যায় না নৈরাশা
কুনারে কিতাবে ছাবিত নাই
মওলানা ইয়াছিনে বলে
হাশরের বিচারের কালে
আমি বলমু দুঃখ রাসুলুল্লাহর টাই
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
142
2. আমার ভালবাসা সত্যি হইলে
126
3. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
126
4. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
122
5. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
121
6. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
120
7. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
116
8. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
113
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
105
10. বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা
103