চাওয়ার আগেই দেও তুমি
গীতিকার: কাকন ফকির
204 বার পঠিত
চাওয়ার আগেই দেও তুমি, তাই তুমি রহমান রহিম
খালিক মালিক রাজ্জাক ওগো তোমার মহিমা অসীম।
বিপদেতে তরাও তুমি, সংকটে উদ্ধার করো
হতাশাতে ডুবি যখন তুমি এসে হাত ধরো
সংকট দিয়ে পরখ করো, কে খাঁটি মোমিন মুসলিম।
ইবরাহিমকে করলে পরখ, চাইলে ছেলের কোরবানি
ইবরাহিম কোরবানি দিলা, (তুমি) বাঁচাও প্রাণখানি
কোরআনে ঘোষণা দিলে, জাতির পিতা ইবরাহিম।
ফকির কাকন তোমার কাছে চাই ক্ষমা নাজাত
কবুল করো মালিক ওগো এ অধমের মোনাজাত
আশা করে উঠাই দুহাত, আমারে বাসো না ভিন।
খালিক মালিক রাজ্জাক ওগো তোমার মহিমা অসীম।
বিপদেতে তরাও তুমি, সংকটে উদ্ধার করো
হতাশাতে ডুবি যখন তুমি এসে হাত ধরো
সংকট দিয়ে পরখ করো, কে খাঁটি মোমিন মুসলিম।
ইবরাহিমকে করলে পরখ, চাইলে ছেলের কোরবানি
ইবরাহিম কোরবানি দিলা, (তুমি) বাঁচাও প্রাণখানি
কোরআনে ঘোষণা দিলে, জাতির পিতা ইবরাহিম।
ফকির কাকন তোমার কাছে চাই ক্ষমা নাজাত
কবুল করো মালিক ওগো এ অধমের মোনাজাত
আশা করে উঠাই দুহাত, আমারে বাসো না ভিন।
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
535
2. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
498
3. যবে মারলা প্রেমের বান
494
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
490
5. আমার ভালবাসা সত্যি হইলে
477
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
476
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
471
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
465
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
455
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
331