জীবনী ও দর্শন
একজন লেখক ও কবি হিসাবে সুপরিচিত। পত্র-পত্রিকায় কলাম নিবন্ধ ছড়া রম্যরচনা লিখে পাঠকনন্দিত। তাঁর রম্যরচনা- কাকন'স জার্নাল, পুথি- বিলাতনামা সুধীমহলে প্রশংসিত। একজন গীতিকার হিসাবেও তাঁর পরিচিতি রয়েছে। অবশ্য কাকন ফকির নামেই গান লিখে থাকেন। একসময় অডিও ক্যাসেটে এবং অধুনা ইউটিউবে তাঁর গান শ্রোতামহলে সমাদৃত। সিলেটের বিশ্বনাথ উপজেলার বড়তলা গ্রামে জন্ম, মাতুলালয় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এবং সুনামগঞ্জ শহরে লেখাপড়া ও লেখালেখির সূত্রপাত। দু-দশকের অধিক কাল ধরে বিলেতের ব্রাডফোর্ড শহরে সপরিবারে বসবাস করছেন।
লোকসাহিত্য বিষয়ে গবেষণা এবং স্থানীয় ইতিহাস বিশেষত ব্রাডফোর্ড শহরে বাংলাদেশিদের বিগত ষাট বছরের ইতিহাস নিয়ে একটি তথ্যসমৃদ্ধ বই লেখার কাজে ব্যস্ত রয়েছেন। এক দশকের গবেষণার ফসল এ বইটির কাজ সমাপ্ত প্রায়। অবসরে বাগান করা এবং স্থানীয় ইতিহাসের মাল মশলা সংগ্রহের লক্ষ্যে ঘুরে বেড়ানো তাঁর শখ।