সুখের নিশি যায় আমার কাঁদিয়া গো
গীতিকার: ফকির দুর্বিন শাহ
190 বার পঠিত
সুখের নিশি যায় আমার কাঁদিয়া গো, কার লাগিয়া ॥
আর কি শ্যাম আসিবে ঘরে রাই গেলে মরিয়া গো কার
যার জন্যে মালা গাঁথিলাম
ফুল তুলে শয্যা সাজাইলাম গো ॥
কত জ্বালা সইয়া রইলাম কালনিশি জাগিয়া গো।।
আমারে ফেলিয়া দূরে
বন্ধু রইল কার বাসরে গো ॥
সে যার আশা পূর্ণ করে থাকুক সুখী হইয়া গো
মা হারা সন্তানের মতন
সার হইল আমারই কান্দন গো ॥
যুবা নারী কান্দে যেমন স্বামীহারা হইয়া গো
সখি তোমরা জানো যদি
যাও হইয়া আমার দরদী গো ॥
দুর্বিন শারই প্রেম-ঔষধি শীঘ্র আনো যাইয়া গো ॥

ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
447
2. যবে মারলা প্রেমের বান
410
3. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
409
4. আমার ভালবাসা সত্যি হইলে
403
5. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
402
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
397
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
391
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
389
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
380
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
287