আছো থাকিবে তুমি ধন্য ধন্য হে
গীতিকার: ক্বারী আমীর উদ্দিন আহমেদ
224 বার পঠিত
আছো থাকিবে তুমি ধন্য ধন্য হে।
আদি অন্তহীন একাতী স্বাধীন তুমি ধন্য ধন্য হে।
এত দক্ষতায় সৃজন করেছো।
রজঃ বীর্য্যঃ হতে মানুষ গড়েছো।
রুহু পবিত্র ধন করেছ অর্পণ তুমি ধন্য ধন্য হে।
আকাশ পাতাল জমি আলো বাতাস
দিয়াছ অন্ন জল ফল ফুল সুবাস।
সুন্দর বিধান মানুষেতে জ্ঞান তুমি ধন্য ধন্য হে ॥
অসীমে চন্দ্র সূর্য কত গ্রহ তারা
তোমারি আদেশে দিতেছে পাহারা।
সুন্দর এত সাজ নিখুঁত তোমার কাজ তুমি ধন্য ধন্য হে।
আমীর উদ্দিনে গায় তোমারি বিজয়
তোমার শক্তির কাছে সবাই পরাজয়।
গৌরব অহঙ্কার একমাত্র তোমার তুমি ধন্য ধন্য হে

জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
433
2. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
396
3. যবে মারলা প্রেমের বান
396
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
388
5. আমার ভালবাসা সত্যি হইলে
388
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
381
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
376
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
375
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
365
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
282