আমার বন্ধুয়া সরল‘গো সখী
গীতিকার: হায়দার রুবেল
252 বার পঠিত
আমার বন্ধুয়া সরল‘গো সখী
বোঝেনা চালাকী
যাহার লাগি পরাণ আমার সাজিয়াছে চাতক পাখী
বোঝেনা চালাকী
প্রাণ বন্ধুয়ার সরলগুণে,
যদি কোন প্রেমের টানে
মন মজে যদি
সখী তোরা মান কইরনা
হইওগো তার দুখের দুখী
বোঝেনা চালাকী
বন্ধু আমার শ্যাম কালার চাঁন
জানি সে হইবেনা‘গো পাষাণ
এই আশা রাখি
আমার কর্মদোষে পাইলে দুঃখ
আমি কুলহারা কলংকি’গো সখী
বোঝেনা চালাকী
করজোড়ে বলে হায়দার
তোরা ভূল বোইঝনা বন্ধুরে আমার
করি এই মিনতি
বন্ধু সাত রাজার ধন আমার
তারে পাইলে হইতাম চিরসুখী
বোঝেনা চালাকী
বোঝেনা চালাকী
যাহার লাগি পরাণ আমার সাজিয়াছে চাতক পাখী
বোঝেনা চালাকী
প্রাণ বন্ধুয়ার সরলগুণে,
যদি কোন প্রেমের টানে
মন মজে যদি
সখী তোরা মান কইরনা
হইওগো তার দুখের দুখী
বোঝেনা চালাকী
বন্ধু আমার শ্যাম কালার চাঁন
জানি সে হইবেনা‘গো পাষাণ
এই আশা রাখি
আমার কর্মদোষে পাইলে দুঃখ
আমি কুলহারা কলংকি’গো সখী
বোঝেনা চালাকী
করজোড়ে বলে হায়দার
তোরা ভূল বোইঝনা বন্ধুরে আমার
করি এই মিনতি
বন্ধু সাত রাজার ধন আমার
তারে পাইলে হইতাম চিরসুখী
বোঝেনা চালাকী
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
520
2. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
487
3. যবে মারলা প্রেমের বান
483
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
479
5. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
466
6. আমার ভালবাসা সত্যি হইলে
465
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
460
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
454
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
448
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
325