সুনা বন্ধুয়ায় বানাইলো উদাসীনি
গীতিকার: হায়দার রুবেল
214 বার পঠিত
করিয়া মান, শ্যাম কালার চান
(আমার) কেমন আছে শুনি'গো
ও প্রাণ সজনী....
সুনা বন্ধুয়ায় বানাইলো উদাসীনি।
লোকের কাছে কইনা'গো দুঃখ থাকি উচাটন
আমার প্রাণ বন্ধু হইয়াছে বৈরী বলো কি কারণ।।
বিনয় করি কইওগো সখী প্রাণবন্ধুর উদ্দ্যেশ
[প্রানের]বন্ধুর লাগি মুই অভাগীর হইলো পাগলীনির বেশ।
হৃদয়ের ধন বন্ধু আমার পরাণও বুলবুলি
আমার এত সাধের ভালবাসা বল কেমন করে ভূলি।।
আর যদিগো প্রাণ বন্ধুয়ায় বুক বান্ধে পাষাণে
কইও হায়দারেরে সংগে নিত বন্ধুই শেষেরও নিদানে।।

ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
535
2. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
498
3. যবে মারলা প্রেমের বান
494
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
490
5. আমার ভালবাসা সত্যি হইলে
477
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
476
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
471
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
465
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
455
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
331