আকতা কোনদিন মরি যাইমু
গীতিকার: হায়দার রুবেল
209 বার পঠিত
আমার এত মায়ার মানুষ তুমি
কেমনে থাকো ভূলিয়া
আকতা কোনদিন মরি যাইমু
পাইতায় না আর তোকাইয়া।।
তুমি আমার আমি তোমার
জগতও সংসারে প্রচার।
তে কেনে কলিজা আমার
খাইরায় বিরান করিয়া।।
কইরা আমায় কলঙ্কীনি
হইলায় অত অভিমানী
অত জ্বালা পেরেশানি
থাকিতাম কেমনে সইয়া।।
সময় গেলে পাইতায় না আর
এই জগত দুনিয়া মাঝার
নাম ধরিয়া ডাকবায় হায়দার
চাইতাম না চোখ মেলিয়া।।
কেমনে থাকো ভূলিয়া
আকতা কোনদিন মরি যাইমু
পাইতায় না আর তোকাইয়া।।
তুমি আমার আমি তোমার
জগতও সংসারে প্রচার।
তে কেনে কলিজা আমার
খাইরায় বিরান করিয়া।।
কইরা আমায় কলঙ্কীনি
হইলায় অত অভিমানী
অত জ্বালা পেরেশানি
থাকিতাম কেমনে সইয়া।।
সময় গেলে পাইতায় না আর
এই জগত দুনিয়া মাঝার
নাম ধরিয়া ডাকবায় হায়দার
চাইতাম না চোখ মেলিয়া।।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
535
2. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
498
3. যবে মারলা প্রেমের বান
494
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
490
5. আমার ভালবাসা সত্যি হইলে
477
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
476
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
471
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
465
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
455
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
331