নিদয়া বন্ধু
গীতিকার: হায়দার রুবেল
185 বার পঠিত
নিদয়া বন্ধু
আমার বন্ধুয়া পাষান
কোনবা দেশে রইলায় বন্ধুরে
বন্ধু কইরা অভিমান ।।
ও বন্ধুরে
প্রেম করিলায় সাক্ষি রাখি এই সারা জাহান
এখন কেন ভূইলা মোরে
সাজিলায় পাষাণ ।।
বন্ধু কইরা অভিমান ।।
ও বন্ধুরে
তুমিযে আমার রে বন্ধু পরাণের পরা
তোমার ভালবাসার লাগি
মন করে আনচাণ ।।
বন্ধু কইরা অভিমান ।।
ও বন্ধুরে
তোমারও বিরহে সদায় কান্দে ভাঙ্গা মন
তোমার হায়দার কি মরিয়া যাইব
না পাইয়া দর্শন।।
বন্ধু কইরা অভিমান।।
আমার বন্ধুয়া পাষান
কোনবা দেশে রইলায় বন্ধুরে
বন্ধু কইরা অভিমান ।।
ও বন্ধুরে
প্রেম করিলায় সাক্ষি রাখি এই সারা জাহান
এখন কেন ভূইলা মোরে
সাজিলায় পাষাণ ।।
বন্ধু কইরা অভিমান ।।
ও বন্ধুরে
তুমিযে আমার রে বন্ধু পরাণের পরা
তোমার ভালবাসার লাগি
মন করে আনচাণ ।।
বন্ধু কইরা অভিমান ।।
ও বন্ধুরে
তোমারও বিরহে সদায় কান্দে ভাঙ্গা মন
তোমার হায়দার কি মরিয়া যাইব
না পাইয়া দর্শন।।
বন্ধু কইরা অভিমান।।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
535
2. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
498
3. যবে মারলা প্রেমের বান
494
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
490
5. আমার ভালবাসা সত্যি হইলে
477
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
476
7. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
471
8. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
465
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
455
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
331