মনের মতো মনের মানুষ
গীতিকার: হায়দার রুবেল
83 বার পঠিত
জগত জুড়ি দেখলাম কত
তালাশিয়া ঘরে ঘরে
মনের মতো মনের মানুষ
পাইলাম না আর এই সংসারে।।
কত রঙের মানুষ জগত জুড়ি
আমি যাহার প্রেম ভিখারি
পাইলে তারে জনম ভরি
রাখিতাম এই হৃদ মন্দিরে।।
মন আমার উদাস বাউল
যার লাগিয়া থাকি ব্যাকুল
পাইলে তারে একুল সেকুল
সুখি হইতাম দুই পাড়ে।।
যার লাগিয়া হইয়া কাঙাল
হায়দার থাকে প্রেমে মাতাল
মুর্শিদ বুলবুল নামে ধরিয়া হাল
পাইতে আশা রাখি তারে।।
তালাশিয়া ঘরে ঘরে
মনের মতো মনের মানুষ
পাইলাম না আর এই সংসারে।।
কত রঙের মানুষ জগত জুড়ি
আমি যাহার প্রেম ভিখারি
পাইলে তারে জনম ভরি
রাখিতাম এই হৃদ মন্দিরে।।
মন আমার উদাস বাউল
যার লাগিয়া থাকি ব্যাকুল
পাইলে তারে একুল সেকুল
সুখি হইতাম দুই পাড়ে।।
যার লাগিয়া হইয়া কাঙাল
হায়দার থাকে প্রেমে মাতাল
মুর্শিদ বুলবুল নামে ধরিয়া হাল
পাইতে আশা রাখি তারে।।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
160
2. আমার ভালবাসা সত্যি হইলে
147
3. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
143
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
139
5. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
139
6. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
136
7. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
133
8. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
133
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
124
10. যবে মারলা প্রেমের বান
118