আজার কালার পিরিতেরে শ্যাম আজ কালার পিরিতে জাতি কুল শরম-ভরম সব দিলাম তার হাতে ॥ ভাই বন্ধু ইষ্টি কুটুম যা আছে জগতে সবে বলে কুল ডুবাইছি দাগ লাগাইছি জাতে রে ॥ বন্ধের জ্বালায় তনু কালা কইতে বুক ফাটে, না জানি করিয়া প্রেম এত দুঃখ ঘটে ৷ কাজ নাই আমার কুলমানের কাজ নাই আমার জাতে, পাইলে সন্ন্যাসী হইয়া যাইমু তার সাথে পাগল আরকুমে বলে সব কুয়াইল মাশুকের পিরিতে, অবশ্য আসিয়া কালা মিলিব তার সাথে ॥
সোনার পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালিরে ওয়রে আমার যতনের পাখি,
সুয়ারে-একবার পিঞ্জিরায় আও দেখি ৷ আর-আঞ্জামতে এই দেহাতে করলায় পরবাস, এখন মোরে ছাড়িয়া গেলায় করিয়া নৈরাশ রো আর-যেই কোঠায় থাকিয়া তুমি সদায় কইলায় খেলা, সেই কোঠার মাঝে আমার লাগিয়া গেল তালারে ॥ আর তুমি আমি একই ঘরে ছিলু এত দিন, আজি হনে ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন রে আর-পাগল আরকুমের মিছা ঘর-বাড়ি, সুয়া পাখি উড়িয়া গেলে পিঞ্জিরা রহিব পড়িরে