শেখ ভানু শাহ

শেখ ভানু শাহ

মরমী সাধক ও গীতিকার


1
মোট গান
12
মোট পঠিত

জীবনী ও দর্শন

শেখ ভানু শাহ। একজন মরমী কবি,একজন সাধক,ভানু বেপারী নামে পরিচিত।
১৮৪৯ সালে হবিগঞ্জ জেলার লাখাই থানার ভাদিকারা গ্রামে জন্ম গ্রহন করেন। ছোট বেলায় থেকেই ব্যবসার সাথে জড়িত ছিলেন। ভৈরববাজারে বড় বড় মহাজনের কাছে ধান সরবরাহ করতেন।তাঁর ব্যবসার লেনদেনে সততার থাকার কারনে " ভানু বেপারী" হিসেবে পরিচিত ছিলেন। নদীতে ভেসে যাওয়া মৃতদেহে কাক বসে চোখ খাচ্ছে। এ দৃশ্য দেখে শেখ ভানু শাহেরর মনে উদ্ভব ভাবনার সৃষ্টি হয়। ছোট বেলা থেকেই গানের প্রতি ঝোক ছিলেন। লাখাই বাজার থেকে ধানের নৌকা করে ভৈরববাজার পর্যন্ত গান গাইতে গাইতে যেতেন। শেখ ভানু শাহের বন্ধুরা তার সাথে গান গাইতেন। তার বন্ধু ছিল বাংগালপাড়ার নবাব আলী সওদাগর,কালিকাপুরের হাজী শরিয়ত উল্লাহ,জিরুন্ডার আরজান শাহ,বাখরনগরের মুন্সী এলাহী বখত,ভাদিকারা গ্রামের নবীন দাশ, বামৈ গ্রামের ঠাকুর দয়ানন্দ। তিনি গান ও পুথি লিখতে শুরু করেন।
১৯৩৩ সালে বংগীয় মুসলিম সাহিত্য সম্মেলনে কলকাতায় সাহিত্য সম্মেলন অনুষ্টিত হয়। সুবিখ্যাত সাহিত্যিক ও মনিষী কাজী আব্দুল ওদুদ বাংলার চারজনকে অর্থাৎ লালন শাহ,শেখ মদন,শেখ ভানু শাহ ও হাসন রাজাকে দার্শনিক অভিহিত করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বন্ধু রামানন্দ চট্রোপাধ্যায়কে " প্রবাসী" বাউল গান প্রকাশের জন্য উৎসাহিত করেন। ফলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হারামনি নামক পত্রিকায় শেখ ভানু শাহর গান প্রকাশ করেন।
১৯৩৫ সালে ভারতবর্ষের কন্ঠশিল্পী শচীন দেব বর্মন বেংগল মিউজিক কনফারেন্সে ঠুমরি পেশ করেন। ওস্তাদ ফৈয়াজ খান মুগ্ধ হলেন। তিনি পল্লী কবি জসীম উদ্দিন দিয়ে মরমী কবির শেখ ভানু শাহর অমর গান " নিশিথে যাইও ফুলে বনেরে ভ্রমরা,নিশিথে যাইও ফুল বনে" গানটি দেহতত্ত্ব ও সাধনতত্ত্বে রুপান্তর করেন। শেখ ভানুর শাহর " নিশিথে যাইও ফুল বনে" গানটি গেয়ে সচীন দেব বর্মন ভারতের জাতীয় পুরষ্কার লাভ করেন। এরপর সমগ্র ভারতে ভানু শাহের গান ছড়িয়ে পড়ে। কিন্তু মরমী কবি শেখ ভানু শাহ তার সুনাম কিছুই দেখে যেতে পারেন নি।
১৯১৯ সালে শেখ ভানু পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এখন শেখ ভানুর গান ইংরেজীতে অনুবাদ হচ্ছে। শেখ ভানু শাহ আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম ও সুখ্যাতি অর্জনকারী মরমী সাধক। তাঁর রচিত " শেখ ভানুর পুথি" জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতপ্রাপ্ত। মরমী কবি শেখ ভানু শাহ লাখাই থানা নয়,সমগ্র বাংলাদেশের গৌরব। আমরা লাখাইবাসী হারালাম এক মহান সাংস্কৃতিক ব্যক্তিত্বকে।
মরমী কবি ভানু শাহের জন্মস্থান নিয়ে অনেক লেখক বিতর্ক সৃষ্টি করেন। বিতর্কিত লেখকরা ভানু শাহের বাড়ী ময়মনসিংহ উল্লেখ করেন। ময়মনসিংহের সংগীত নায়ক ভানু আছেন। তিনি নায়ক ভন্নু নামে খ্যাত। ভানু গোয়ালিয়রের রাজা মানসিংহ তোমরের দরবারের গায়ক ছিলেন। তিনি রাজা মানসিংহকে ধ্রুপদ গানের নবায়নে সহায়তা করেন।
১৪ পৌষ হলে প্রতি বছর লাখাই থানার ভাদিকারা গ্রামে ভানু শাহের মাজারে প্রচুর লোকের সমাগম ঘটে। মেলা জমে। ভক্তরা ভানু শাহের গান গেয়ে আনন্দে মেতে উঠেন।

শিল্পীর জনপ্রিয় গানসমূহ